প্রত্যাশা কো-অপারেটিভের ১৭তম বর্ষপূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুরস্কার বিতরণ

গ্রামের নিম্নআয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভোগ্যপণ্য কিস্তি ও দৈনিক কিস্তিতে সরবরাহ করে আসছে প্রত্যাশা কো-অপারেটিভ ভোগ্য পণ্য সোসাইটি লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, সঞ্চয়ী গ্রাহকদের মধ্যে চেক বিতরণ করা, মিলনমেলা ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশন বাজারে…

বিস্তারিত

হত্যা মামলার পলাতক আসামি ডিমলার জিহাদ বাজার এলাকা থেকে আটক

নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি আনারুল ইসলামকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল। আটক আনারুল ইসলাম (৫০) জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের…

বিস্তারিত

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার দুই

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সৈয়দপুর ও এর আশপাশ এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছে। পরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত চিরিরবন্দর উপজেলার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাব্বির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় ও ফাইলেরিয়া হাসপাতাল…

বিস্তারিত

সৈয়দপুরে চলছে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিচারকের মান নিয়ে প্রশ্ন

সৈয়দপুরে চলছে দুইদিনব্যাপী নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রতিযোগিরা। তবে প্রথমদিনের আবৃত্তি, একক অভিনয় ও নজরুল সঙ্গীতের বিচারকদের নিয়ে প্রশ্ন উঠছে অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষ্যে উপজেলা…

বিস্তারিত

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ময়দানডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার মধ্য ছাতনাই এলাকার ফরিউজ্জামানের…

বিস্তারিত

নীলফামারীর মিরজাগঞ্জে ট্রেন রেললাইন অবরোধ করে আন্দোলন

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেন চলাচল আটকে রেখে রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। স্থানীয় মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং এক নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এই অবস্থান নিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মানববন্ধন কর্মসূচি পালনের অংশ হিসেবে তারা রেললাইনে অবস্থান নেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেইনটি আটকা…

বিস্তারিত

নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের যাত্রা শুরু

নিজেস্ব প্রতিবেদক। সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক। মুদ্রিত সংবাদপত্র ‘নর্থ বেঙ্গল নিউজ’ এবং ডিজিটাল সংবাদমাধ্যম nbengalnews.com এই দুটি প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে নতুন এই গণমাধ্যম উদ্যোগ। নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের লক্ষ্য, নীলফামারী জেলার সকল সংবাদ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে প্রয়োজনীয়, তথ্যভিত্তিক ও…

বিস্তারিত

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ শতাধিক শিক্ষার্থীর

প্রতিদিনের মতই শ্রেণিকক্ষে চলছিল নিয়মিত পাঠদান। এরই মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কয়েকজন কর্মকর্তা এসে উপস্থিত হন বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন তাঁরা। পরে মাদক থেকে দূরে থাকার শপথ নেয় শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ মাদকবিরোধী…

বিস্তারিত

নীলফামারীর ৬ উপজেলায় কলেজভিত্তিক ভিডিপির প্রশিক্ষণে ৪০০ চারা বিতরণ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর ছয় উপজেলায় প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপে ৪০০ প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে একযোগে জেলার ছয় উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ…

বিস্তারিত

সীমান্তে বিজিবির অভিযানে ডিমলায় ভারতীয় গরু জব্দ

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিএসবি ও…

বিস্তারিত