নিজেস্ব প্রতিবেদক। সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক। মুদ্রিত সংবাদপত্র ‘নর্থ বেঙ্গল নিউজ’ এবং ডিজিটাল সংবাদমাধ্যম nbengalnews.com এই দুটি প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে নতুন এই গণমাধ্যম উদ্যোগ।
নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের লক্ষ্য, নীলফামারী জেলার সকল সংবাদ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে প্রয়োজনীয়, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়া। একই সঙ্গে প্রান্তিক মানুষের কথা, তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে গণমাধ্যমের মূলধারায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি শুধু দ্রুত সংবাদ প্রকাশ নয় তথ্য যাচাই, সত্যের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি সম্মান এবং ভুল হলে তা স্বীকার করার সাহসই হবে তাদের সাংবাদিকতার মূল ভিত্তি।নতুন এই গণমাধ্যমে নীলফামারী জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতি, পরিবেশ, যোগাযোগ, উন্নয়ন ও জনজীবনের নানা বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরা হবে।
নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের প্রত্যাশা, পাঠকের আস্থা ও অংশগ্রহণকে সঙ্গে নিয়ে একটি দায়িত্বশীল, স্বাধীন ও জনবান্ধব সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।শুক্রবার বিকেলে নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক তাদের সৈয়দপুরের নিজ কার্যালয় থেকে এর যাত্রা শুরু করে।
