ডিমলায় যুবদলের দুই নেতাকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক আশিকুল ইসলাম লিমন ও সদস্যসচিব সহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ নিয়ে কথা বলায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫ টায় ডিমলা উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ…

বিস্তারিত

নবাগত জেলা প্রশাসকের ডিমলা আগমন, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা

নীলফামারীর ডিমলা উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হুমায়ুন কবিরের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ডিমলা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময়ের আয়োজন করা হয়। সভায়…

বিস্তারিত

ডিমলায় শেখ হাসিনার আগমনের স্লোগানে মিছিল, ভিডিও ভাইরাল

নীলফামারীর ডিমলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে আগমনকে ঘিরে স্লোগান দিয়ে মিছিল করেছেন একদল যুবক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের কথা উল্লেখ করে মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে ২০ থেকে ২৫ জন যুবককে একসঙ্গে মিছিল করতে…

বিস্তারিত

ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, জব্দ মোবাইল-সিম

নীলফামারীর ডিমলা উপজেলায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর…

বিস্তারিত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

গ্রামবাংলার ঐতিহ্য, শেকড়ের টান আর মানুষের প্রাণের মেলবন্ধন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলার টানে নীলফামারীর ডিমলায় জড়ো হন হাজারো দর্শক। খেলোয়াড়দের ক্ষিপ্রতা, কৌশল আর রোমাঞ্চকর লড়াইয়ে মেতে ওঠেন দর্শকেরা। খেলা ঘিরে বসে গ্রামীণ মেলা, জমে ওঠে বিভিন্ন পণ্যের বেচাকেনা। সব মিলিয়ে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেন ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সেই…

বিস্তারিত

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির, বড় হরিসভা পাড়া, ঝুমঝুম পাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর…

বিস্তারিত

ডিমলায় সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমিতির কার্যক্রম গতিশীল করতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ডিমলা উপজেলায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়, নীলফামারীর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমবায় সমিতির সদস্যদের ব্যবস্থাপনা, দায়িত্ব ও কর্তব্য, নিয়মকানুন অনুসরণ এবং আর্থিক স্বচ্ছতা বজায়…

বিস্তারিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী সংস্থার সহযোগিতায় দিবসটি উদ্‌যাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি…

বিস্তারিত

ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ অক্টোবর ডিমলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণে ডিমলা ও ডোমার উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা…

বিস্তারিত

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (০৩) ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যবসায়ী বিলাতের বাড়ির পাশের আবুল মেম্বারের পুকুরে পড়ে যায় শিশুটি।…

বিস্তারিত