নীলফামারীতে অটো রাইস মিলের ছাইয়ে পরিবেশ দূষণ, জরিমানা ২০ হাজার

নীলফামারীতে অটো রাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশ দূষণ ও ছাই ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে এক মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটো মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, অটো রাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশ দূষণ এবং ছাই ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিলের মালিক আতিকুজ্জামান আতিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের পরপরই জরিমানার টাকা পরিশোধ করেন মিলমালিক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *