নীলফামারীতে অটো রাইস মিলের ছাইয়ে পরিবেশ দূষণ, জরিমানা ২০ হাজার
নীলফামারীতে অটো রাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশ দূষণ ও ছাই ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে এক মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটো মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট…
