সৈয়দপুরে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা, অংশ নিলেন সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী

পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি…

বিস্তারিত

মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা, শাস্তির দাবিতে আন্দোলন

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, গত…

বিস্তারিত

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে কয়েক মুহূর্তের আন্তরিকতা, স্মৃতিবন্দি করতে সেলফি আর উপহার হিসেবে খেলার সামগ্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন আকস্মিক উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর…

বিস্তারিত

সৈয়দপুরে প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে রওনা দেওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর…

বিস্তারিত

সৈয়দপুরে প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সড়কের পাশে দুর্গন্ধযুক্ত ময়লার স্তুপ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর…

বিস্তারিত

সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক। “আসুন ঐক্যবদ্ধ হই মাদককে না বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর ২০২৬, বুধবার রাত ৮টায় শহরের কাজীপাড়াস্থ জাগ্রত যুব সমাজ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সমাজ…

বিস্তারিত

দখল হাওয়া রেলের জায়গা যেখানে আছে সেগুলো চিহ্নিত করে দখল মুক্ত করা হবে – রেলপথ মন্ত্রী

সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন, আমি এখানে দেখেছি এখানে প্রায় ২৪০০ এর মতো আবাসন রয়েছে তবে সেখানে শুধুমাত্র ৯০০ মতো লোক আছে সেহেতু আবাসনের কোন সংকট নেই। এখানে পুরোনো ভবন আবাসন নিয়ে হাউজ ঋণ যে কাটে সেটার থেকে বাহিরে কম টাকায় ভালো বাসা ভাড়া পাওয়া যায় এজন্য অনেকে রেলের…

বিস্তারিত

সৈয়দপুরে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

নীলফামারী সৈয়দপুরে বিদ্যুতের কাজ করার সময় মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার আলী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের অধীনে ঠিকাদার নিয়োজিত লাইন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর…

বিস্তারিত

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৬ শিক্ষার্থীর পদক অর্জন।

অনলাইন ডেস্ক। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী। আন্তর্জাতিক Olympiad on English Language, Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় তারা স্বর্ণ, রৌপ্য ও বিশেষ সম্মাননা পদক অর্জন করেছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ইন্দোনেশিয়ার বালিতে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মেধা ও…

বিস্তারিত

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার দুই

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সৈয়দপুর ও এর আশপাশ এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছে। পরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত চিরিরবন্দর উপজেলার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাব্বির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় ও ফাইলেরিয়া হাসপাতাল…

বিস্তারিত