অনলাইন ডেস্ক। “আসুন ঐক্যবদ্ধ হই মাদককে না বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল ১৪ অক্টোবর ২০২৬, বুধবার রাত ৮টায় শহরের কাজীপাড়াস্থ জাগ্রত যুব সমাজ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাগ্রত যুব সমাজ ও কাজীপাড়া ১০নং ওয়ার্ডবাসী, সৈয়দপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ওসমান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, সৈয়দপুর।
জাগ্রত যুব সমাজ, সৈয়দপুর এর সভাপতি মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম রেজা, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), সৈয়দপুর থানা, আলহাজ্ব মোঃ রশিদুল হক সরকার, সভাপতি পৌর বিএনপি, মোঃ এরশাদ হোসেন পাপ্পু, আহবায়ক, মাদক নির্মূল কমিটি সৈয়দপুর, মোঃ নজরুল ইসলাম (লালবাবু), দপ্তর সম্পাদক, জেলা বিএনপি, মোঃ রুহুল আমিন সরকার, সহ-সভাপতি, পৌর বিএনপি, মোঃ ফরিদ সরকার, অধ্যক্ষ, মকবুল হোসেন ট্রাস্ট একাডেমি
,অ্যাডভোকেট গোলাম রাব্বানী রাইয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক, মাদক নির্মূল কমিটি, মোঃ সেকেন্দার আলী (আদনান), সদস্য সচিব, মাদক নির্মূল কমিটি, মোঃ মনজুর আলম তনয়, যুগ্ম আহবায়ক, মাদক নির্মূল কমিটি, মোছাঃ আফরোজা ইয়াসমিন, সাবেক কাউন্সিলর, ১০, ১১, ১২নং ওয়ার্ড, সৈয়দপুর পৌরসভা সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ পাঠ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সচেতন জনতাকে শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী।
আয়োজকদের পক্ষ থেকে বক্তারা বলেন, সৈয়দপুরকে মাদকমুক্ত করতে আমরা প্রশাসনকে সব সময় তথ্য দিয়ে এবং মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তারা প্রস্তুত প্রশাসনের সুনজর থাকলে খুব শিগগিরই সৈয়দপুর মাদকমুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
