মকবুল হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় তিন আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি- ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা…

বিস্তারিত

নীলফামারীতে অটোভ্যান – ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু 

নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল (২০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা উপজেলার ডালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিশাল ও শাহিনুর ইসলাম অটোভ্যান যোগে…

বিস্তারিত

হত্যা মামলার পলাতক আসামি ডিমলার জিহাদ বাজার এলাকা থেকে আটক

নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি আনারুল ইসলামকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল। আটক আনারুল ইসলাম (৫০) জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের…

বিস্তারিত

শিশুদের ঝগড়াকে কেন্দ্র মারামারি লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিচারের দাবী

নীলফামারীর জলঢাকায় মকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা রেকর্ড ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে লাশের গাড়ি নিয়ে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ট্রাফিক মোড়ে এ অবরোধের কারণে সড়কের তিন দিকে যানজটের সৃষ্টি হয়। পরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনাস্থলে গিয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা…

বিস্তারিত

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের…

বিস্তারিত

এনসিপি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে চলমান সাংবিধানিক সংকটের সমাধান হবে না। বরং এ প্রক্রিয়ার মাধ্যমে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এনসিপি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাট এলাকায় কৃষক সমাবেশ ও…

বিস্তারিত