ডিমলায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ…

বিস্তারিত

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর দক্ষিণ পাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকার রাকিব ইসলামের সঙ্গে…

বিস্তারিত

ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস…

বিস্তারিত

ডিমলায় ৫৫২ তালবীজ রোপণ, উদ্যোগে আনসার-ভিডিপি

‘গাছ লাগিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ৫৫২টি তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ব্যতিক্রমী এ কর্মসূচিতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রোববার (৪ অক্টোবর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ডিমলার উদ্যোগে ডালিয়া-ডিমলা সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কের দুই পাশে একযোগে এসব তালবীজ রোপণ…

বিস্তারিত

পুলিশের কাজে বাধার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৩৪

নীলফামারীতে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিমলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায়…

বিস্তারিত

ডিমলায় গাছের গায়ে ‘আল্লাহ’ নাম সাদৃশ্য দেখা গেছে

নীলফামারীর ডিমলায় কাঁঠালগাছের গায়ে আল্লাহর নামের সাদৃশ্য দাগকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। গাছের গায়ে থাকা এসব দাগ দেখতে অনেকটা আরবি ‘আল্লাহ’ শব্দের ক্যালিগ্রাফির মতো হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমেছে সেখানে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিষয়টি ডিমলা উপজেলার সরদারহাট এলাকায় এ বিষয়টি পরিলক্ষিত হয়। স্থানীয়রা জানা,…

বিস্তারিত

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ময়দানডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার মধ্য ছাতনাই এলাকার ফরিউজ্জামানের…

বিস্তারিত

নীলফামারীর ৬ উপজেলায় কলেজভিত্তিক ভিডিপির প্রশিক্ষণে ৪০০ চারা বিতরণ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর ছয় উপজেলায় প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপে ৪০০ প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে একযোগে জেলার ছয় উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ…

বিস্তারিত

সীমান্তে বিজিবির অভিযানে ডিমলায় ভারতীয় গরু জব্দ

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিএসবি ও…

বিস্তারিত

বিজিবির অভিযানে ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মশোর মোড় এলাকায় এ অভিযান চালানো…

বিস্তারিত