ডিমলায় সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমিতির কার্যক্রম গতিশীল করতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ডিমলা উপজেলায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়, নীলফামারীর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমবায় সমিতির সদস্যদের ব্যবস্থাপনা, দায়িত্ব ও কর্তব্য, নিয়মকানুন অনুসরণ এবং আর্থিক স্বচ্ছতা বজায়…

বিস্তারিত

মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া

উত্তরবঙ্গের সংগীতজগতের অন্যতম প্রাণপুরুষ, সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে, মঙ্গলবার রাতে নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকার নিজ বাড়িতে হঠাৎ…

বিস্তারিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী সংস্থার সহযোগিতায় দিবসটি উদ্‌যাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি…

বিস্তারিত

দখল হাওয়া রেলের জায়গা যেখানে আছে সেগুলো চিহ্নিত করে দখল মুক্ত করা হবে – রেলপথ মন্ত্রী

সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন, আমি এখানে দেখেছি এখানে প্রায় ২৪০০ এর মতো আবাসন রয়েছে তবে সেখানে শুধুমাত্র ৯০০ মতো লোক আছে সেহেতু আবাসনের কোন সংকট নেই। এখানে পুরোনো ভবন আবাসন নিয়ে হাউজ ঋণ যে কাটে সেটার থেকে বাহিরে কম টাকায় ভালো বাসা ভাড়া পাওয়া যায় এজন্য অনেকে রেলের…

বিস্তারিত

সৈয়দপুরে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

নীলফামারী সৈয়দপুরে বিদ্যুতের কাজ করার সময় মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার আলী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের অধীনে ঠিকাদার নিয়োজিত লাইন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর…

বিস্তারিত

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তাঁরা। একই সঙ্গে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে…

বিস্তারিত

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে মারধর, বিক্ষোভ ও কলম বিরতির ডাক

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে গিয়ে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় নাঈম ইসলাম (২৫) নামে ওই চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ ও…

বিস্তারিত

ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ অক্টোবর ডিমলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণে ডিমলা ও ডোমার উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা…

বিস্তারিত

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (০৩) ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যবসায়ী বিলাতের বাড়ির পাশের আবুল মেম্বারের পুকুরে পড়ে যায় শিশুটি।…

বিস্তারিত

আশ্বিনের বৃষ্টিতে আমনে স্বস্তি, আগাম আলু-সবজি নিয়ে দুশ্চিন্তা

আশ্বিনের বৃষ্টিতে নীলফামারীতে আমন চাষিদের মধ্যে স্বস্তি ফিরলেও দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও শীতকালীন সবজি চাষিরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় আমন খেতে পানির সংকট অনেকটাই দূর হয়েছে। তবে বৃষ্টি টানা হলে সদ্য রোপণ করা বীজ আলু ও শাকসবজি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। নীলফামারী কৃষি বিভাগ সূত্রে…

বিস্তারিত