ডিমলায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দোহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা ফাজিল মাদ্রাসা ও ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিতর্কে দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরে। নৈতিকতার অভাব, তরুণদের শক্তি এবং মূল্যবোধ ও দেশপ্রেমের সঙ্গে দুর্নীতির সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদের, এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *