হেড লাইন

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (০৩) ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যবসায়ী বিলাতের বাড়ির পাশের আবুল মেম্বারের পুকুরে পড়ে যায় শিশুটি।…

বিস্তারিত

আশ্বিনের বৃষ্টিতে আমনে স্বস্তি, আগাম আলু-সবজি নিয়ে দুশ্চিন্তা

আশ্বিনের বৃষ্টিতে নীলফামারীতে আমন চাষিদের মধ্যে স্বস্তি ফিরলেও দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও শীতকালীন সবজি চাষিরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় আমন খেতে পানির সংকট অনেকটাই দূর হয়েছে। তবে বৃষ্টি টানা হলে সদ্য রোপণ করা বীজ আলু ও শাকসবজি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। নীলফামারী কৃষি বিভাগ সূত্রে…

বিস্তারিত

ডিমলায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ…

বিস্তারিত

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর দক্ষিণ পাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকার রাকিব ইসলামের সঙ্গে…

বিস্তারিত

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৬ শিক্ষার্থীর পদক অর্জন।

অনলাইন ডেস্ক। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী। আন্তর্জাতিক Olympiad on English Language, Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় তারা স্বর্ণ, রৌপ্য ও বিশেষ সম্মাননা পদক অর্জন করেছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ইন্দোনেশিয়ার বালিতে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মেধা ও…

বিস্তারিত

ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস…

বিস্তারিত

ডিমলায় ৫৫২ তালবীজ রোপণ, উদ্যোগে আনসার-ভিডিপি

‘গাছ লাগিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ৫৫২টি তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ব্যতিক্রমী এ কর্মসূচিতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রোববার (৪ অক্টোবর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ডিমলার উদ্যোগে ডালিয়া-ডিমলা সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কের দুই পাশে একযোগে এসব তালবীজ রোপণ…

বিস্তারিত

পুলিশের কাজে বাধার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৩৪

নীলফামারীতে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিমলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায়…

বিস্তারিত

তথ্যের ভিড়ে সত্যের সন্ধানে নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক

একটি সংবাদপত্র শুধু কাগজে ছাপা কিছু খবরের সমষ্টি নয়। একটি সংবাদমাধ্যম কেবল তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমও নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের প্রত্যাশা, সমাজের কথা বলার অধিকার এবং সময়কে সত্যনিষ্ঠভাবে ধারণ করার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের পথচলা শুরু। আমরা যাত্রা শুরু করেছি দুটি প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে। মুদ্রিত সংবাদপত্র নর্থ বেঙ্গল নিউজ…

বিস্তারিত

মাদক মামলার আসামিকে আদালতে নেওয়ার সময়ে হট্টগোল, আটক ২০

নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তাকে আদালতে নেওয়ার সময়ে তার স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে হট্টগোল করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে । শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে এ ঘটনা…

বিস্তারিত