নীলফামারীতে স্টেশন আছে থামেনা ট্রেন -রেলপথ অবরোধ করে মানববন্ধন

অনলাইন ডেস্ক ।  নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টায় শহরের দারোয়ানি এলাকায় ট্রেন থামিয়ে এ অবরোধ করা হয়।  অবরোধকারীরা জানায়, শহরের গুরুত্বপূর্ণ স্থান দারোয়ানি স্টেশন। এখানে ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্থানীয় ব্যবসায়ীদের দূরপাল্লায়…

বিস্তারিত

মকবুল হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় তিন আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি- ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা…

বিস্তারিত

নীলফামারীতে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা…

বিস্তারিত

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে কয়েক মুহূর্তের আন্তরিকতা, স্মৃতিবন্দি করতে সেলফি আর উপহার হিসেবে খেলার সামগ্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন আকস্মিক উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর…

বিস্তারিত

সৈয়দপুরে প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে রওনা দেওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর…

বিস্তারিত

সৈয়দপুরে প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সড়কের পাশে দুর্গন্ধযুক্ত ময়লার স্তুপ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর…

বিস্তারিত

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির, বড় হরিসভা পাড়া, ঝুমঝুম পাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর…

বিস্তারিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিজিবি জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ…

বিস্তারিত

সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক। “আসুন ঐক্যবদ্ধ হই মাদককে না বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর ২০২৬, বুধবার রাত ৮টায় শহরের কাজীপাড়াস্থ জাগ্রত যুব সমাজ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সমাজ…

বিস্তারিত

নীলফামারীতে অটোভ্যান – ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু 

নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল (২০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা উপজেলার ডালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিশাল ও শাহিনুর ইসলাম অটোভ্যান যোগে…

বিস্তারিত