নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে রবিউল ইসলাম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (০৩) ওই এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যবসায়ী বিলাতের বাড়ির পাশের আবুল মেম্বারের পুকুরে পড়ে যায় শিশুটি।…
