নীলফামারীতে সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও হয়রানির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।নীলফামারী অনলাইন শপ নামের একটি ফেসবুক পেইজে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে নীলফামারীর সর্বস্তরের ছাত্রজনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য, হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো কর্মকাণ্ড ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কর্মকাণ্ড বন্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস না পায়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচিতে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান উপস্থিত থেকে মানববন্ধনে অংশ নেন।

এসময় নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পুলিশের সকল ইউনিটের সদস্যরা কাজ করছে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশ থেকে সাইবার বুলিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *