নীলফামারীর ডিমলায় কাঁঠালগাছের গায়ে আল্লাহর নামের সাদৃশ্য দাগকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। গাছের গায়ে থাকা এসব দাগ দেখতে অনেকটা আরবি ‘আল্লাহ’ শব্দের ক্যালিগ্রাফির মতো হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমেছে সেখানে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিষয়টি ডিমলা উপজেলার সরদারহাট এলাকায় এ বিষয়টি পরিলক্ষিত হয়।
স্থানীয়রা জানা, প্রথমে বিষয়টি কয়েকজনের নজরে আসে। পরে খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ সেখানে এসে গাছগুলো দেখতে থাকেন এ পর পুরো উপজেলা এবং জেলা জুড়ে বিষয়টি ছড়িয়ে পড়ে।
সেখানে দেখতে আসা আমিনার রহমান বলেন, গাছের গায়ে যে চিহ্নটি দেখা যাচ্ছে সেটি দেখত অনেকটাই আল্লাহ লিখার যে ক্যালিগ্রাফি আছে সেটির মত প্রায় শুনে আমিও দেখতে আসছি।
আরেক স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, প্রথমে কয়েকজন বিষয়টি দেখে দেখার পর একজন দুইজন করে জানাজানি হাওয়ার পরে পুরো এলাকা ছড়িয়ে পড়ে অনেক মানুষ আসতেছে দেখতে।
এ বিষয়ে, আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান বলেন, আল্লাহর নামের মত একটি চিহ্ন দেখা যাচ্ছে। বিষয়টি দেখতে অনেক মানুষ সেখানে আসছেন। আইন শৃঙ্খলার বিঘ্ন যাতে না ঘটে সেই বিষয়ে আমরা সেখানে সজাগ আছি।
