প্রত্যাশা কো-অপারেটিভের ১৭তম বর্ষপূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুরস্কার বিতরণ

গ্রামের নিম্নআয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভোগ্যপণ্য কিস্তি ও দৈনিক কিস্তিতে সরবরাহ করে আসছে প্রত্যাশা কো-অপারেটিভ ভোগ্য পণ্য সোসাইটি লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, সঞ্চয়ী গ্রাহকদের মধ্যে চেক বিতরণ করা, মিলনমেলা ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশন বাজারে প্রত্যাশা কো-অপারেটিভের প্রধান কার্যালয়ের সামনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্য, গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।

পরে প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রত্যাশা কো-অপারেটিভের দীর্ঘদিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সহজ কিস্তিতে পাওয়ার সুযোগ এবং গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্কের বিষয়টি আলোচনায় উঠে আসে।

আলোচনা সভা শেষে লটারির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের গ্রাহকদের অংশগ্রহণে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা কো-অপারেটিভ ভোগ্য পণ্য সোসাইটি লিমিটেডের পরিচালক ফরিদুল ইসলাম ফরিদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম আনু। এছাড়া শাহজাহান সরকার শাওন, আসাদুজ্জামান আসাদ, রাশেদ মেনন, হেলালা হক, এমএক্সএন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, প্রত্যাশা কো-অপারেটিভের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। এ সময় ৪ নং জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওত হাবিব বাবু উপস্তিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রত্যাশা কো-অপারেটিভ ভোগ্য পণ্য সোসাইটি লিমিটেড দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ ও নিম্নআয়ের মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কাজ করে আসছে। প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *